IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যমুনা গ্রুপে ম্যানেজার নিয়োগ, ঢাকায় কর্মস্থলসিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা‘৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে’দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’সাবমেরিনের ঘণ্টা ট্রাম্পকে দিলেন ব্রিটেনের রাজাদেশজুড়ে বৃষ্টির আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬কুষ্টিয়ায় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যুভালোবাসার কষ্টগাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরযেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারেরাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বৃন্দের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে শশুর বাড়ি থেকে স্ত্রীকে তুলে নিতে এসে ভাংচুর ও মারধরের অভিযোগ স্বামীসহসাত জন আটক ॥ থানায় মামলা দায়েরমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> তিন বিমানবন্দরের রানওয়ের উন্নয়নে ৫৬৭ কোটি টাকা অনুমোদন

তিন বিমানবন্দরের রানওয়ের উন্নয়নে ৫৬৭ কোটি টাকা অনুমোদন

ধূমকেতু নিউজ ডেস্ক : বিমানের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে ‘যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর (নীলফামারী) ও শাহ মখদুম বিমানবন্দরের (রাজশাহী) রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ৫৬৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার টাকা। তার মধ্যে সরকার দেবে ৪৫৩ কোটি ৪০ লাখ ৮৭ হাজার এবং সংস্থার নিজস্ব অর্থায়ন (বেবিচক) থাকবে ১১৩ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী বছরের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহ মখদুম বিমানবন্দরের রানওয়েতে যথাক্রমে ২৮০ মিলোমিটার, ২১০ মিলোমিটার ও ২৭০ মিলোমিটার পুরুত্বে অ্যাসফল্ট কংক্রিট ওভারলে করা; বিমানবন্দর তিনটির এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং (এজিএল) সিস্টেমের আপগ্রেডেশন করা; রানওয়ে সাইড-স্ট্রিপসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা এবং প্রতিটি বিমানবন্দরের জন্য পর্যাপ্ত ধারণ ক্ষমতাসম্পন্ন একটি করে আধুনিক অগ্নিনির্বাপনী গাড়ি কেনা ইত্যাদি প্রকল্পটির প্রধান কার্যক্রম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news