IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১০ মাসের শিশুর মৃত্যুরুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনারবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভামহাদেবপুরে শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীরশ্রমিক সংকট, রাণীনগরে কালবৈশাখীর তান্ডবে ফলন বিপর্যয়ের শঙ্কাসিংড়ায় চাল-পানি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শ্রমিককুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতেরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররহনপুরে খামারিদের প্রশিক্ষনপোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতচারঘাটে অভিনব কায়দায় চলছে অবৈধ ভাবে পুকুর খনন,সংস্কারের অনুমতিতে চলছে মাটি বিক্রির হিড়িকনিয়োগ দেবে প্রাইম ব্যাংককটাক্ষের শিকার অভিনেত্রী সাই পল্লবীসরকারি খরচে দরিদ্রের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তিনি রুয়েট পরিদর্শন করেন। এ সময় তিনি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। উপাচার্যের দপ্তরে উপস্থিত হলে মনোজ কুমারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন রুয়েটের সকল অনুষদের ডিন, আইসিটি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকবৃন্দ।

আলাপকালে উপাচার্য সহকারী হাই কমিশনারকে রুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং উভয় দেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সহকারী হাইকমিশনার তাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) শিক্ষা ও গবেষণা কার্যক্রমের দিকগুলো তুলে ধরেন এবং বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। তিনি জানান, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে পারস্পরিক সহযোগীতার কোন বিকল্প নেই।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news