IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> টপ নিউজ >> প্রবাস >> জীবন ঝুঁকিতে ইমরান খান

জীবন ঝুঁকিতে ইমরান খান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইমরান খানের ক্ষমতাচ্যুতি, শাহবাজ শরীফ ও সফরসঙ্গীদের সঙ্গে অশোভন আচরণ ও অশালীন স্লোগান দেয়ার মতো ঘটনায় উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি।

এরই মধ্যে ইমরান খানকে গ্রেপ্তার করা হবে বলে জোর দাবি করেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। যা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলা করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ওদিকে ইমরান খান ইসলামাবাদমুখী লংমার্চ ঘোষণা করেছেন। নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইমরান খানের ওই লংমার্চ রক্তাক্ত হতে পারে। এতে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।

এর একদিন আগে তিনি দাবি করেন, ইমরান খানকে হত্যা করা হতে পারে। তিনি সোমবার দাবি করেন, ক্ষমতাসীন পিএমএলএনের নেতারা ইমরান খানকে হত্যার পরিকল্পনা করছে। লংমার্চেই তার ওপর হামলা চালানোর চেষ্টা করছে সরকার।

শেখ রশিদ আরও বলেন, ইমরান খানের জীবন ঝুঁকিতে। কারণ, শরীফ পরিবার এবং পিএমএলএনের অন্য নেতারা তার হাত থেকে মুক্তি পেতে চান।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে উদ্দেশ্য করে মঙ্গলবার বিকেলে রাওয়ালপিন্ডিতে শেখ রশিদ বলেন, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন মাদকের ডিলার, সেখানে শান্তি আসতে পারে না।

তিনি আরও বলেন, যদি রাজপথে সহিংসতা হয় তার জন্য দায়ী থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। সূত্র: জিও টিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30