IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্তমহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ
Home >> টপ নিউজ >> প্রবাস >> দেড় বছরে মিয়ানমারে ১৫০০ সেনা নিহত

দেড় বছরে মিয়ানমারে ১৫০০ সেনা নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলের কায়াহ রাজ্যে ২০২১ সালের মে মাস থেকে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার সেনা সদস্য নিহত হয়েছে। একই সময়ে জান্তা সরকারের বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দেড় শতাধিক সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা।

গতবছর দেশটিতে সেনা অভ্যুত্থানের জেরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। গত মে মাস থেকে এ অঞ্চলে সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই গোলাগুলি, বিমান ও কামান হামলার খবর পাওয়া গেছে। অঞ্চলটিতে ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ), কারেন আর্মিসহ (কেএ) আরও কয়েকটি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার প্রোগ্রেসিভ কারেন পিপল ফোর্স (পিকেপিএফ) মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা একটি গোষ্ঠী দাবি করে যে ৩১ আগস্ট পর্যন্ত কায়াহতে ১৪৯৯ জন শাসক সেনা নিহত হয়েছে। একই সময়ে নিহত হয়েছে ১৫১ জন প্রতিরোধ যোদ্ধা। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৪৫৪টি। জান্তা সরকার বাহিনী বেসামরিক লোক ও প্রতিরোধ যোদ্ধাদের টার্গেট করে ১৫৮টি বিমান হামলা চালিয়েছে ওই অঞ্চলে।

পিকেপিএফ আরও বলছে যে গত ১৫ মাসে কায়াহতে ২৬১ জন বেসামরিক লোক এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত আরও ৬১ জন নিহত হয়েছে। জান্তা সরকার বাহিনী গ্রেফতার করেছে আরও ২৬১ জনকে।

শাসক গোষ্ঠীর বিমান ও কামান হামলা এবং অগ্নিসংযোগে ১ হাজার ১৮০টি বাড়ি পুড়ে গেছে এবং ২৫টির মতো ধর্মীয় স্থাপনা ধ্বংস হয়েছে। বর্তমানে প্রায় কায়াহ থেকে ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাজ্যের প্রবেশমুখগুলো বন্ধ করে দেওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে।

সেন্ট্রাল রিজিয়ন স্পেশাল অপারেশন গ্রুপ, যারা কায়াহতে জান্তা সরকার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে যোগ দিচ্ছে তারা শুক্রবার জানিয়েছে, ১৬ থেকে ৩১ আগস্টের মধ্যে কায়াহতে কেএনডিএফ, কেএ এবং পিডিএফসহ সম্মিলিত প্রতিরোধ বাহিনীর হাতে ৬১ জন সেনা নিহত হয়েছে।

জান্তা সরকার ওই রাজ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। প্রতিরোধ গোষ্ঠীগুলোর দাবি, কায়াহ রাজ্যের বেসামরিক নাগরিক ও প্রতিরোধ গোষ্ঠীগুলোকে টার্গেট করে হামলা চালানো অব্যাহত রেখেছে তারা।

সূত্র: ইরাবতী

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728