IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহকারী পাইপলাইনে লিক

ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহকারী পাইপলাইনে লিক

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়া থেকে নর্ড স্ট্রিম ১ নামে প্রধান যে পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয় সেখানে দুটি লিক ধরা পড়েছে। মঙ্গলবার এ বিষয়ে সতর্ক করেছে সুইডেনের মেরিটাইম কর্তৃপক্ষ। নর্ড স্ট্রিম ২ প্রজেক্টে লিক ধরা পড়ার অল্প সময়ের ব্যবধানেই নর্ড স্ট্রিম ১-এর সুইডেন এবং ডেনমার্ক অংশে লিক ধরা পড়ল।

সুইডেনের অর্থনৈতিক অঞ্চলে একটি এবং ডেনমার্কের অর্থনৈতিক অঞ্চলে একটি অর্থাৎ নর্ড স্ট্রিম ১-এ মোট দুটি লিক ধরা পড়েছে। এগুলো একটি অপরটি থেকে খুব কাছেই অবস্থিত। সুইডেনের মেরিটাইম প্রশাসনের (এসএমএ) এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই মুখপাত্র জানিয়েছেন, ড্যানিশ দ্বীপ বর্নহোমের উত্তর-পূর্বাঞ্চলে গ্যাসের পাইপলাইনে লিক ধরা পড়েছে। তবে ঠিক কী কারণে ও্ পাইপলাইনে লিক হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

এসএমএ-এর অপর এক মুখপাত্র বলেন, ঘটনাস্থলের কাছাকাছি যেন কোনো জাহাজ না আসতে পারে আমরা সে বিষয়ে যথেষ্ট নজর রাখছি।

বাল্টিক সাগরের নিচ থেকে জার্মানি পর্যন্ত রয়েছে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন। গত ১১ জুলাই থেকে ওই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

গত বছর ইউরোপের দেশগুলোতে ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করেছে রাশিয়া। ২০২০ সালে রাশিয়া থেকে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে জার্মানিতে। কিন্তু ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশটি রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ৫৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশে এনেছে। তারা গ্যাসের জন্য রাশিয়ার ওপর থেকে পুরোপুরি নির্ভরশীলতা কমিয়ে আনতে চায়।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদেশগুলো। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপে গ্যাসের সরবরাহ কমাতে থাকে রাশিয়া, যা প্রায় বন্ধ হওয়ার পথে। এতে চরম বিপাকে পড়েছে ইউরোপ।

রাশিয়া বলছে, নর্ড স্ট্রিম-১ দিয়ে পাঁচটি লাইন রয়েছে। এর একাধিক লাইনে সমস্যা দেখা দিয়েছে।রাশিয়ার গ্যাস উত্তলোন ও বিতরণকারী সরকারি কোম্পানি গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন। এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া। পরে জার্মানির কাছ থেকে সেই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়। ২০০৫ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয় এই প্রকল্প।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930