IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইরানিদের হাতে যতদিন ইসলামের ঝাণ্ডা থাকবে ততদিন শত্রুতা চলবে’

‘ইরানিদের হাতে যতদিন ইসলামের ঝাণ্ডা থাকবে ততদিন শত্রুতা চলবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যতদিন পর্যন্ত ইরানি জাতি ইসলামি ব্যবস্থা ও মূল্যবোধের পথে থাকবে ততদিন শত্রুতা অব্যাহত থাকবে। এর একমাত্র সমাধান হচ্ছে দৃঢ়তা।

বুধবার (১২ অক্টোবর) ইরানের নীতি নির্ধারণী পরিষদের নতুন প্রধান এবং নতুন সদস্যরা সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

নীতি নির্ধারণী পরিষদকে তিনি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠানের মৌলিক দায়িত্ব রয়েছে। ইরানের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা আরও বলেন, দেশের কর্মকর্তাদেরকে সতর্ক থাকতে হবে, এসব ঘটনার কারণে দেশে-বিদেশে তাদের মূল দায়িত্ব-কর্তব্য পালন যাতে বাধাগ্রস্ত না হয়।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, সাম্প্রতিক গোলযোগে শত্রুদের হস্তক্ষেপের বিষয়টি এখন বিদেশের নিরপেক্ষ বিশেষজ্ঞদের কাছেও স্পষ্ট। যা ঘটেছে তা মানুষের স্বতঃস্ফূর্ত কোনো বিষয় নয়। কিছু ইস্যুর প্রভাব এখানে থাকতে পারে, কিন্তু এসব ঘটনায় শত্রুদের অপপ্রচার, চিন্তা- মননের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা, উত্তেজনা সৃষ্টি, উসকানি প্রদান, এমনকি দাহ্য পদার্থ তৈরির নানা উপায় শেখানোর মতো নানা পদক্ষেপের প্রভাব এখন পুরোপুরি স্পষ্ট।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিপ্লবের পর স্বল্প সময়ের মধ্যে ইরানি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে বলেন, ইরানি জাতি স্বল্প সময়ের ব্যবধানে অনেক বড় বড় কাজ করেছে। এসব কাজ ছিল সাম্রাজ্যবাদীদের নীতির ১৮০ ডিগ্রি উল্টো। এ কারণে তারা বাধ্য হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা এ লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করেছে, অর্থ-কড়ি ব্যয় করেছে এবং আমেরিকা ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে রাজনীতিবিদসহ কিছু ব্যক্তিকে ইরানের বিরুদ্ধে মাঠে নামিয়েছে। তবে ইরানি জাতির প্রতিরোধ ও দৃঢ়তা প্রমাণ করেছে এই জাতি স্বতঃস্ফূর্ত ও ধার্মিক। তারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। একই সঙ্গে ইরানি জাতি এটাও তুলে ধরতে পেরেছে যে, দেশ সামনের দিকে ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যতদিন পর্যন্ত ইরানি জাতি ইসলামের ঝাণ্ডা উড়াবে এবং ইসলামি শাসন ব্যবস্থার প্রতি সমর্থন জানাবে ততদিন পর্যন্ত নানা উপায়ে শয়তানি শক্তি শত্রুতা করে যাবে। তবে এটাও বলা যাবে না যে, ইসলামের পথে চলার কারণে শয়তানি শক্তির পক্ষ থেকে আমাদের জন্য সমস্যা তৈরি হয়েছে। কারণ যারা ইসলামের পথে নেই তারাও অন্যভাবে শয়তানদের মাধ্যমে সমস্যার মধ্যে রয়েছে।

সর্বোচ্চ নেতা দৃঢ়ভাবে বলেন, শয়তানি শক্তির সৃষ্ট পরিকল্পনা ও সমস্যার কারণে আমাদের দৃঢ়তা ও প্রতিরোধ স্তব্ধ হবে না বরং এর ফলে আমাদের সামনের দিকে পথ চলার ক্ষেত্র প্রস্তুত হবে।

আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, আমরা চূড়ান্ত বিজয়ের বিষয়ে আল্লাহর প্রতিশ্রুতিকে পরিপূর্ণভাবে বিশ্বাস করি এবং নিশ্চিতভাবেই ঐশী সাহায্য আমাদের সঙ্গে থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728