IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতারণার মামলা

রাজশাহীতে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতারণার মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীতে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করার অভিযোগে বুধবার রাজশাহীর মানবপাচার ট্রাইব্যুনালে মামলাটি করেন ভুক্তভোগী আবু তালেব মুন্না। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।

টাকা হাতিয়ে নেওয়া পুলিশ সদস্যের নাম আবদুল করিম। তিনি সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত। চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া এলাকায় তার বাড়ি।

মামলায় পুলিশ কনস্টেবল আবদুল করিমের সহযোগী হিসেবে আরেকজনকে আসামি করা হয়েছে। তার নাম মমিন আলী। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে তার বাড়ি। আদালত মামলাটি পুলিশকে তদন্ত করতে আদেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী আব্দুস সবুর খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালে কারারক্ষী পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে আবু তালেবের কাছ থেকে ১৪ লাখ টাকা নেন পুলিশ সদস্য আবদুল করিম। তবে তিনি চাকরি পাইয়ে দিতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে তিনি কৌশলে আদম বেপারীর মাধ্যমে আবু তালেব মুন্নাকে দুবাই পাঠিয়ে দেন।

গত বছরের নভেম্বর মাসে দুবাই গিয়ে আবু তালেব মুন্না পড়েন মমিন আলীর খপ্পরে। তাকে সেখানে আটকে রাখা হয়। টানা ৩৮ দিন বন্দি থাকার পর আরও ৫ লাখ টাকা দিয়ে মেলে মুক্তি। এরপর গত ৩০ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। এরপর তিনি আদালতের দ্বারস্থ হলেন।

আব্দুস সবুর খান আরও জানান, আদালত আবু তালেবের অভিযোগ আমলে নিয়েছেন। মামলাটি তদন্তের জন্য চারঘাট থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে বক্তব্য জানতে কোনোভাবেই পুলিশ একাডেমিতে কর্মরত আবদুল করিমের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930