IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও জ্ঞাপন মিনুমিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীতে আদিবাসীদের মাঝে খাবার বিতরণনবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘পশ্চিমাদের সিদ্ধান্তহীনতার কারণেই আরও বেশি মানুষ মারা যাচ্ছে’

‘পশ্চিমাদের সিদ্ধান্তহীনতার কারণেই আরও বেশি মানুষ মারা যাচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, বৈশ্বিক সিদ্ধান্তহীনতা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে, যার ফলে ইউক্রেনে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটছে। শনিবার (২১ জানুয়ারি) ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে আসায় জার্মানি ও পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে দেওয়া এক টুইটে এমন মন্তব্য করেন তিনি।

ওই টুইটে তিনি লেখেন, আজকের সিদ্ধান্তহীনতা আমাদের আরও বেশি লোককে হত্যা করছে। সিদ্ধান্ত নিতে একদিন দেরি করা মানেই আরও বেশি ইউক্রেনীয়দের মৃত্যু, তাই আপনারা দ্রুত চিন্তা করুন।

একই দিনে লাটভিয়ান পররাষ্ট্রমন্ত্রী এডগারস রিংকেভিক্স অন্য দুটি বাল্টিক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি যৌথ বিবৃতি টুইট করেন। সেখানে তারা জার্মানিকে শিগগির ইউক্রেনে লেপার্ড ট্যাংক সরবরাহের আহ্বান জানান।

রিংকেভিক্স বলেন, রুশ আগ্রাসন বন্ধে জেলেনস্কিকে সাহায্য করতে ও ইউরোপে দ্রুত শান্তি পুনরুদ্ধারের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া খুব প্রয়োজন। এক্ষেত্রে নেতৃস্থানীয় ইউরোপীয় শক্তি হিসাবে জার্মানির বিশেষ দায়িত্ব রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (২০ জানুয়ারি) ইউরোপসহ বিশ্বের প্রায় ৫০টি দেশ ইউক্রেনকে শত কোটি ডলার মূল্যের সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করার বিষয়ে একমত হয়েছে। সেসবের মধ্যে রয়েছে সাঁজোয়া যান ও গোলাবারুদ, যেগুলো কিয়েভকে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আরও কার্যকরী ভূমিকা রাখবে।

এদিকে, ইউক্রেনকে লিওপার্ড ট্যাংকগুলো সরবরাহ করার বিষয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে জার্মানি। শুক্রবার এক বৈঠক শেষে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, লেপার্ড ট্যাংক সরবরাহের ক্ষেত্রে কখন কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা আমরা এখনও বলতে পারছি না।

জানা যায়, জার্মানির তৈরি অত্যাধুনিক লেপার্ড-২ ট্যাংক পেতে আবেদন করেছে কিয়েভ। ইউক্রেনের পাশাপাশি বেশ কয়েকটি মিত্র দেশের প্রধানরাও জেলেনস্কির বক্তব্যের সঙ্গে একই সুর মিলিয়েছেন। তাদের দাবি, ট্যাংকগুলো রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়তে অপরিহার্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31