IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> টপ নিউজ >> প্রবাস >> পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে তার বাস ভবনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। বুধবার এমন অভিযোগ করেছে রাশিয়া। দেশটির সংবাদ সংস্থা রিয়া’র বরাত দিয়ে ব্লুমবার্গ ও আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেন ক্রেমলিনে দুটি ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। এই হামলার লক্ষ্য ছিল পুতিনকে হত্যা করা। তবে ড্রোন পুতিন পর্যন্ত পৌঁছাতে পারেনি। পুতিন নিরাপদে আছেন ।

ক্রেমলিনের উদ্ধৃতি দিয়ে সরকারি গণমাধ্যম তাস খবর প্রকাশ করেছে, এই ঘটনায় রাশিয়া পাল্টা পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। তবে ইউক্রেন কবে কখন এই ড্রোন হামলা চালিয়েছে খবরে সেটা প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সঙ্গে সীমান্তে রুশ শহরগুলোতে ড্রোনসহ বিভিন্ন ধরনের হামলা বেড়েছে। রুশ সেনারা পাল্টা আক্রমণ শুরুর কথা জানিয়েছেন। তার অংশ হিসেবেই এসব হামলা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

গত সোমবার বিশেষ সামরিক অভিযান চলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী তিনটি ইউক্রেনীয় যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেঙ্কভ বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী (রুশ) ইউক্রেনের বিমানবাহিনীর তিনটি বিমান ধ্বংস করেছে। দোনেৎস্কের উলিয়ানভকা ও খেরসন অঞ্চলের মিরোলিউবভকার কাছে ইউক্রেনের দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। পাশাপাশি খেরসন অঞ্চলে ভেলেতেনস্কয়ে এলাকার কাছে ইউক্রেনের বিমানবাহিনীর একটি এসইউ-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে। সূত্র: আল জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31