IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী-৫ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থীঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
Home >> টপ নিউজ >> প্রবাস >> সেতুর রেলিং ভেঙে বাস নদীতে নিহত ২২

সেতুর রেলিং ভেঙে বাস নদীতে নিহত ২২

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের খারগোনে যাত্রীবাহী বাস সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহত বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। নিহতদের মধ্য নারী ও শিশু রয়েছে। এছাড়াও ২০-৩৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নরোত্তম মিশ্রা আরও জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। ইন্দোরে যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামের একটি সেতুর রেলিং ভেঙেপড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় জরুরি পরিষেবা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে।

দুর্ঘটনার পর বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে।

এছাড়াও দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেয়া হবে বলে জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news