IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। ওলামা মাশায়েখ, তাবলিগী সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে নওগাঁ শহরের সরিষা হাটির মোড় থেকে কাজীর মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুইপাশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ২ হাজার তাবলিগী জনতা অংশ নেয়।

মানববন্ধনে মাওলানা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুফতি আবু বকর সিদ্দিক, মুফতি ওলিইল্লাহ সিদ্দিক, মাওলানা মুফতি ফিরোজ আহমেদ, মাওলানা জামিল হোসেন, মাওলানা রেদওয়ানুল্লাহ, মাওলানা হারুনও হাফিজুর রহমান সহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত হামলায় চারজন শহীদ ও শতাধিক আহত হওয়ার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তি ও সাদ পন্থীদের কর্মকান্ডের নিষিদ্ধের দাবী জানানো হয়।#

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news