IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> টপ নিউজ >> প্রবাস >> ট্রাম্পের ভেটো প্রত্যাখ্যান করে সিনেটে প্রতিরক্ষা বিল পাস

ট্রাম্পের ভেটো প্রত্যাখ্যান করে সিনেটে প্রতিরক্ষা বিল পাস

ধূমকেতু নিউজ ডেস্ক : আবারও বড় ধরনের ধাক্কা খেলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি একটি প্রতিরক্ষা ব্যয় বিলে ভেটো দিয়েছিলেন। কিন্তু তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে সিনেটে প্রতিরক্ষা বিলটি পাস হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সঙ্গে এমন ঘটনা এই প্রথম ঘটল যখন তার দলের রিপাবলিকান সদস্যরাও তার মতামতকে অগ্রাহ্য করল। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, এর আগে আরও আটবার বেশ কয়েকটি বিলে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রত্যেকবারই তার সিদ্ধান্তই মেনে নেওয়া হয়েছে।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। সে হিসেবে যে কোনো বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তই মেনে নেওয়ার কথা। এতদিন পর্যন্ত অন্তত তাই হয়ে এসেছে। কিন্তু এবার পুরোপুরি তার ব্যতিক্রম ঘটল।

নিউ ইয়ারের দিনে সিনেটে বিরল এক অধিবেশনের পর ভোটাভুটিতে ৮১-১৩ ভোটে ৭৪ হাজার কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিলটি পাস হয়েছে। ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) বিলে গত বুধবার ভেটো দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু যে কোনো বিল নিয়ে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করতে হলে বিলটিকে অবশ্যই কংগ্রেসের উভয়কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে।

এনডিএএ আগেই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্টের ভেটোর বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন পেয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার প্রতিরক্ষা বিল নিয়ে বিতর্ক শুরুর আগেই সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনল বলেন, তিনি ওই বিল পাস করাতে বদ্ধপরিকর।

তিনি বলেন, আমরা টানা ৫৯ বছর এই আইন পাস করেছি। এখন এভাবে হোক বা অন্যভাবে, আমরা ৬০তম বার্ষিক এনডিএএ সম্পন্ন করতে যাচ্ছি এবং আগামী রোববার কংগ্রেসের অধিবেশন বাতিল হওয়ার আগেই একে আইনে পরিণত করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, বার্ষিক প্রতিরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে আমাদের সেসব সাহসী নারী ও পুরুষদের সুরক্ষা দিতে হবে যারা ইউনিফর্ম পরে স্বেচ্ছায় আমাদের জন্য কাজ করে যাচ্ছেন।

এদিকে ট্রাম্পের ভেটো দেওয়ার ঘটনাকে বেপরোয়া আচরণ বলে উল্লেখ করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেন, এই বিলে ভেটো দেওয়া মানে আমাদের সেনাবাহিনীর ক্ষতি করা। এটা আমাদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিবে এবং এটা দ্বিপক্ষীয় কংগ্রেসের ইচ্ছাকে অবজ্ঞা করার সামিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728