IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকাররহনপুরে বিএনপির ইফতার মাহফিলদুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Home >> টপ নিউজ >> অর্থনীতি >> পে স্কেল নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

পে স্কেল নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচনের আগে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হবে কি না, সেটা পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানিয়েছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেল নির্ধারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২১ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728