IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমাম

সবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমাম

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ২০২৪ সালে যে পরিস্থিতির প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান হয়েছিল, ভবিষ্যতে যাতে তেমন পরিস্থিতির সৃষ্টি না হয়; তার জন্য যে সংস্কার করা প্রয়োজন। তিনি বলেন, নির্বাচনে সবাই যাতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে অংশ নিতে পারেন তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কারের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তার পক্ষে যেন দেশের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকে, সরকার সেই মেসেজটিই দিতে চাচ্ছে।

ভোটের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ভোট গ্রহণে বিঘ্ন ঘটাতে চায় কিংবা কোথাও কোনো চিহ্নিত অপরাধী থাকে, তবে পুলিশ তাকে অবশ্যই আটক করবে। নির্বাচনের পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা আসন্ন গণভোটে সাধারণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news