IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন: এমপি মোস্তাফিজুর রহমান

শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন: এমপি মোস্তাফিজুর রহমান

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর :‘শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। শিক্ষা প্রদানের পাশাপাশি দেশ ও সমাজের অগ্রগতিতে শিক্ষকদের সহযোগিতা একান্ত প্রয়োজন’- শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে এমন মন্তব্য করেছেন নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

নওগাঁর নিয়ামতপুরে সোমবার (১জুন) সকাল ১১টায় নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিয়ামতপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতি এই সংবর্ধনার আয়োজন করে।

তিনি আরও বলেন, ‘ইদানীং আমরা লক্ষ্য করেছি অন্যায়-অবিচার হতে মানুষ দূরে থাকতে পারছে না। এটা সমাজকে খারাপ বার্তা দিচ্ছে। সম্প্রতি উপজেলার বাহাদুরপুর গ্রামে ও গাজীপুরে নৃশংস দুটি ঘটনা ঘটে গেছে। শিক্ষা-দীক্ষা, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ উন্নয়নে শিক্ষকদের জোরালো ভূমিকা থাকতে হবে।’
এছাড়াও তিনি বলেন, ‘নিয়ামতপুর উপজেলার মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহী করতে আগামী দিনে সংবর্ধনার ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি ও বালাতৈড় দাখিল মাদ্রাসার সুপার এমএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, নিয়ামতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহা. তৈয়বুর রহমান, বটতলী মাদ্রাসার সুপার শাহজাহান আলী, চৌরাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নিয়ামত উল্লাহ্, গাংগইল- মহাভার দাখিল মাদ্রাসার সুপার মো. নওশাদ আলী। এছাড়াও উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বুধুরিয়া ডাঙ্গাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মমতাজ হোসেন। সঞ্চালনা করেন নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রভাষক ও আমকুড়া দাখিল মাদ্রাসার সুপার মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিক্ষক ও কর্মচারী সমিতির নেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ