IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতা

অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতা

ধূমকেতু প্রতিবেদক : মিথ্যা, হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের অভিযোগ এনে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি এবং রাজশাহী জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী পারভেজ রানা। শনিবার রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে পারভেজ রানা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি জানান, গত ১৬ জুলাই ফাহিমা নামে এক নারীর ব্যবসা-সংক্রান্ত বিরোধের বিষয়ে আপস-মীমাংসার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে পরে তার, শাহিনুর রহমান, সুমন ইসলামসহ মোট ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়। তার দাবি, ঘটনার সময় উপস্থিত না থাকা ব্যক্তিদেরও ওই মামলায় আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার রাজনৈতিক পরিচয় বিকৃত করে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে প্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আইন ও বিচার বিভাগের প্রতি আস্থা রেখে কোনো বিশেষ সুবিধা নয়, বরং নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো ,ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, মিথ্যা অভিযোগের দ্রুত আইনগত নিষ্পত্তি, অভিযুক্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপপ্রচার ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সংবাদ সম্মেলনে গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিদুর রহমান এবং হারিয়ানকুঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন ইসলাম উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031