ধূমকেতু প্রতিবেদক : জুলাই-আগস্ট ২৪’ গণঅভ্যুল্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ২২শে জুলাই বুধবার দুপুরে সিটি কলেজ প্রাঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক সাঈদ হাসান রিয়াদ,সদস্য সচিব আন-নাফি খান মন ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা এস এম শিহাব,মারুফ রহমান,রাদিউল্লাহ আনাছ,সুরাইয়া আক্তার আয়েশা,লিমা মনি,জেসিকা ইয়াসমিন জিসা,মাহমুদা সানিয়া,সারাফাত হোসেন সজল,মেহেদী হাসান ইমন,মাহমুদ,হাসান,আবু নাইম,তৌহিদ কামাল,ফিরোজ আহমেদ,হামিম,রনি তামিম এবং অন্যান্য নেতৃবৃন্দ।


