IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মাইসাহেবা মসজিদে অগ্নিকান্ড, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মাইসাহেবা মসজিদে অগ্নিকান্ড, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ধূমকেতু নিউজ ডেস্ক : শেরপুর শহরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ৪ জুলাই রবিবার সকালে শহরের বাগরাকসা এলাকাস্থ ওই মসজিদের সিসিটিভি নিয়ন্ত্রণ ও কম্পিউটার কক্ষে এ অগ্নিকা- ঘটে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

মাইসাহেবা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বপন জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মসজিদের সিসিটিভি ও কম্পিউটার কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ওই কক্ষে থাকা ৪ টনের একটি এসি, সিসিটিভি ক্যামেরা, মনিটর, রাউটার, চেয়ার-টেবিল, আইপিএসসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসেছিল। তবে এর আগেই মসজিদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। এতে সব মিলিয়ে ৬ লক্ষ ৬৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এদিকে খবর পেয়ে মাইসাহেবা মসজিদ পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মোঃ তারেক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news