IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগান রেডিও স্টেশনের ব্যবস্থাপক নিহত, সাংবাদিককে অপহরণ

আফগান রেডিও স্টেশনের ব্যবস্থাপক নিহত, সাংবাদিককে অপহরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে এক রেডিও স্টেশনের ব্যবস্থাপককে হত্যা ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে এক সাংবাদিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সন্দেহভাজন তালেবান যোদ্ধারা এসব ঘটনা ঘটিয়েছে বলে সোমবার স্থানীয় সরকারি কর্মকর্তারা দাবি করেছেন।

রয়টার্স জানিয়েছে, রোববার বন্দুকধারীরা পরিকল্পিতভাবে পাকতিয়া ঘাগ রেডিওর স্টেশন ব্যবস্থাপক তুফান ওমরকে গুলি করে হত্যা করেছে। একইদিন হেলমান্দ প্রদেশের স্থানীয় সাংবাদিক নেমাতুল্লাহ হেমাতকে প্রাদেশিক রাজধানী লস্কর গাহ থেকে অপহরণ করা হয়েছে।

ওমর আফগানিস্তানে স্বাধীন গণমাধ্যমের সমর্থক গোষ্ঠী এনএআইয়ের একজন কর্মকর্তা। তালেবান এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করছেন কাবুলের সরকারি কর্মকর্তারা।

অন্যদিকে হেমাতের কর্মস্থল বেসরকারি টেলিভিশন চ্যানেল ঘারঘাশত টিভির প্রধান রাজওয়ান মিখায়েল বলেছেন, ‘তালেবান হেমাতকে কোথায় নিয়ে গেছে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। আমরা সত্যি আতঙ্কের মধ্যে আছি।’ তবে এসব ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে তালেবান।

তালেবানের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, কাবুলের হত্যাকাণ্ড বা হেলমান্দের সাংবাদিক অপহরণের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

এদিকে আফগানিস্তানের সংবাদ সংস্থাগুলোর একটি জোট আফগান সাংবাদিক ও সংবাদ কর্মীদের বিশেষ অভিবাসী ভিসা দেওয়ার জন্য লিখিতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির প্রতিনিধি পরিষদের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত দুই মাসের মধ্যে আফগানিস্তানের চারশ জেলার অর্ধেকই এখন তালেবানের দখলে। পাঁচটি প্রাদেশিক রাজধানী এখন তাদের নিয়ন্ত্রণে।

তালেবান দাবি করছে, আফগানিস্তানের ৮০ শতাংশ এলাকা তারা এখন নিয়ন্ত্রণ করছে। সেটি অতিরঞ্জিত হলেও আমেরিকানরাই স্বীকার করছে দেশের অর্ধেকেরও বেশি এলাকা এখন তালেবানের দখলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31