IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০চন্দ্রিমা থানা এলাকা থেকে বিপুল পরিমান ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব-৫‘যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না’হরমুজ প্রণালিতে নিরাপত্তা চায় ভারত, আটক ৩ জাহাজ ছাড়ার দাবি ইরানেরলটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তিরাণীনগরে গাঁজাসহ আটক ২গোদাগাড়ীতে খালেদা জিয়া ও ব্যারিস্টার আমিনুল হক ও আসাদুজ্জামানের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলরাসিক নবনিযুক্ত মাননীয় প্রশাসক রিটনকে ফুলেল শুভেচ্ছাবাসাবাড়ি, মার্কেট, মসজিদ,মাজার সব খানেই জটলাকাজে আসছেনা ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমনন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফবিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রীনগরীতে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ সামগ্রী বিতরণহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন রাসিক প্রশাসকপুঠিয়ায় সেমাই ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানতারাগঞ্জে প্রয়াসের ইফতার ও দোয়া মাহফিল
Home >> টপ নিউজ >> প্রবাস >> দক্ষিণ কোরিয়ায় পুরোনো ফ্রিজ কিনে মিলল ১ কোটি ১০ লাখ ওন

দক্ষিণ কোরিয়ায় পুরোনো ফ্রিজ কিনে মিলল ১ কোটি ১০ লাখ ওন

ধূমকেতু নিউজ ডেস্ক : পুরোনো একটি ফ্রিজ কিনেছিলেন এক ব্যক্তি। তাতেই কেল্লাফতে। ফ্রিজ খুলতেই তা থেকে বেরিয়ে এলো লাখ লাখ টাকা। ঘটনাটি দক্ষিণ কোরিয়ার। তবে সেই অর্থ নিজের কাছে না রেখে পুলিশের কাছে হস্তান্তর করেছেন তিনি।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ডের ওই বাসিন্দা সম্প্রতি অনলাইনে একটি পুরোনো ডিপ ফ্রিজ কেনেন। ফ্রিজটি কিনেছিলেন কোরিয়ান ঐতিহ্যবাহী খাবার খিমছী স্টোর করে রাখার জন্য। বাসায় আনার পর ভেতরটা পরিষ্কার করছিলেন তিনি। ওই সময় ফ্রিজের একেবারে তলায় টেপ দিয়ে মোড়ানো লুকানো অবস্থায় টাকার বান্ডিল দেখতে পান।

সেই অর্থের পরিমাণ দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ১ কোটি ১০ লাখ ওন, । সেখানে ছিল প্রত্যেকটা ৫০ হাজার ওনের কোরিয়ান নোট। এই অর্থ পাওয়ার পর পুলিশকে খবর দেন তিনি। পরে পুলিশের কাছে সব অর্থ তুলে দেন।

পুরোনো ফ্রিজের ভেতর এত টাকা কীভাবে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলেছেন, ফ্রিজটি অনলাইনে যিনি বিক্রি করেছেন তাকে শনাক্ত করার কাজ চলছে। এছাড়া ফ্রিজ পরিবহন ও হস্তান্তরে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন তারা।

তদন্তে যুক্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, পুরোনো ফ্রিজের ভেতর অর্থ পাওয়ার ঘটনা সত্যিই বিরল। এ রকম ঘটনা তিনি তার চাকরি জীবনে দেখেননি।

দক্ষিণ কোরিয়ার লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যাক্ট অনুযায়ী, ফ্রিজে পাওয়া অর্থের প্রকৃত মালিক পাওয়া না গেলেও যিনি ফ্রিজটি কিনেছেন, তিনি ওই অর্থ পাবেন। তবে এই অর্থের সঙ্গে কোনো অপরাধের ঘটনা জড়িত থাকলে তা সরকারি কোষাগারে জমা হবে।

এদিকে ব্যাংকের সুদের হার কম হওয়ায় দক্ষিণ কোরিয়ায় ফ্রিজের মধ্যে অর্থ রাখার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছে কোরিয়ান সংবাদপত্রের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, সামান্য সুদের আশায় না থেকে মানুষের মধ্যে ডিপ ফ্রিজে অর্থ রাখার প্রবণতা দেখা যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728