IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকামহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনেরসিএসও কমিটির সভা অনুষ্ঠিতআটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’
Home >> টপ নিউজ >> বিনোদন >> কারিনা বাদ, সীতার চরিত্রে কঙ্গনা

কারিনা বাদ, সীতার চরিত্রে কঙ্গনা

ধূমকেতু নিউজ ডেস্ক :‘থালাইভি’ সিনেমা এখনও হলে চলছে কঙ্গনার। এর মধ্যেই নতুন সিনেমাতে অভিনয় করবেন বলে ঘোষণা করলেন দিলেন তিনি। তাকে দেখা যাবে এবার সীতার চরিত্রে। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার তিনি এই কথা জানিয়েছেন।

সিনেমার পোস্টার দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় – এই পাঁচ ভাষায় তৈরি হবে কঙ্গনার নতুন এই সিনেমা। ছবির নাম ‘দ্য ইনকার্নেশন – সীতা’ । অলৌকিক দেশাই পরিচালনার দায়িত্বে থাকছেন। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মনোজ মুন্তাসির।

সীতা চরিত্রে অভিনয়ের কথা জানিয়ে কঙ্গনা লিখেছেন, ‘ দ্য ইনকার্নেশন-সীতা ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে পেরে আমি কৃতজ্ঞ। রাম ও সীতার আশীর্বাদ নিয়ে অসামান্য কিছু শিল্পীদের সঙ্গে কাজ করব। জয় শ্রীরাম।’

পৌরাণিক চরিত্রদের নিয়ে সিনেমা তৈরি বলিউডে নতুন নয়। বলিউডে জোর গুঞ্জন, কঙ্গনার আগে সীতার এই চরিত্রে অভিনয় করার কথা ছিল করিনা কাপুরে। কিন্তু সীতার চরিত্রে অভিনয় করার জন্য মোটা টাকা পারিশ্রমিক চান করিনা। এদিকে সইফ আলি খানের ‘বেগম’ হয়ে তিনি কীভাবে সীতার চরিত্রে অভিনয় করতে পারেন, সেই প্রশ্নও ওঠে। এতো কিছুর মধ্যে আবার শোনা যায়, পারিশ্রমিক নিয়ে মতের মিল না হওয়ায় ছবির অফার ফিরিয়ে দিয়েছেন করিনা। তারপরই হয়তো কঙ্গনাকে সীতার চরিত্র অফার করা হয়েছে। কারণ যাই হোক, আপাতত ‘জয় শ্রীরাম’ বলে সীতার চরিত্রে অভিনয় করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ‘বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728