IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘সাম্প্রদায়িক আঘাতে দমবে না বাংলাদেশ’

‘সাম্প্রদায়িক আঘাতে দমবে না বাংলাদেশ’

ধূমকেতু নিউজ ডেস্ক : কোনো সাম্প্রদায়িক আঘাতে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

দুর্গাপূজা ঘিরে সারাদেশে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, এসব চোরাগুপ্তা হামলাও বন্ধ হবে। কারণ, বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

সোমবার (১৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কার্যালয়ে ‘শেখ রাসেল দিবস-২০২১’ উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সাম্প্রদায়িক গোষ্ঠী তখন নতুনভাবে আঘাত হানছে। এ আঘাতে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। তারা মাথা নিচু করে, কুকুরের মতো লেজ গুটিয়ে আজকে চোরাগুপ্তা হামলা করছে। এসব চোরাগুপ্তা হামলাও বন্ধ হবে।

তিনি বলেন, আমরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, যখন দারিদ্র্যতা দূর করে একটা উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি, যখন বাংলাদেশ শেখ রাসেলের মতো শিশুদের জন্য একটি নিরাপদ দেশে পরিণত হচ্ছে, ঠিক তখনই আমরা কী দেখতে পাচ্ছি! দেখছি, আরেক ধরনের সাম্প্রদায়িকতা দিয়ে এ দেশকে আবারো পেছনে টেনে ধরার চেষ্টা চলছে।

খালিদ মাহমুদ বলেন, আজকে মন্দির ভাঙা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, প্যাগোডা ভাঙা হচ্ছে; কিন্তু বাংলাদেশের সংবিধানে জিয়াউর রহমান, এরশাদ যে ক্ষত-বিক্ষত অবস্থা করেছিল, আজ সে কথা কেউ বলছে না। সংবিধানকে ক্ষত-বিক্ষত করে তারা অপরাধী ও খুনিদের পক্ষাবলম্বন করলো। সংবিধানকে খুনি-অপরাধীরা ঢাল হিসেবে ব্যবহার করলো, আজ সে কথা কেউ বলছে না।

এর আগে প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিসি কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’

সভায় নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম লায়লা জেসমিন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক প্রমুখ বক্তব্য দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news