IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহাম

সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহাম

সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহাম

সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহাম। ছবি- ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জ সদরের জেলা প্রতিনিধি ও সদর কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যানারে অনুষ্ঠানস্থল হিসেবে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ উল্লেখ থাকলেও সরেজমিনে কলেজের শহিদ মিনার চত্বরে সভার কার্যক্রম ও আলোচনা পরিচালিত হয়। ​

সভায় পরিষদের জেলা প্রতিনিধি মনোনয়ন এবং সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটি গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রথম পর্বে আলোচনা শেষে দ্বিতীয় অংশ নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদরে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি পদে রাসেল রহমান প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় এবং সাধারণ সম্পাদক পদে ২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে আলহাম উদ্দীন বেশী ভোট পাওয়ায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন নাজমুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে ভোটের মাধ্যমে ২ জন জয়লাভ করে এরা হলেন ফারদীন রানা ও টুকু মোক্তার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের অন্যতম সদস্য আব্দুল আলীম।

এসময় সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ সদর উপজেলা প্রতিনিধি কমিটি গঠনে সকলের সম্মতিতে নির্বাচন পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ রজব, দেওয়ান ফাউন্ডেশনের পরিচালক দেওয়ান শুভ সিরাজগঞ্জের শাহীন শিক্ষা স্কুল ও পরিবারের পরিচালক নুরুল হক, ডলার টেলিকমের পরিচালক ডলার প্রমুখ।

এর পূর্বে সদর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক স্বেচ্ছাসেবীদের ২৬ নভেম্বরের মধ্যে নাম অন্তর্ভুক্ত করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নাম অন্তর্ভুক্তকারী সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।​

আয়োজকরা জানান, জেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোকে একটি একক প্ল্যাটফর্মে যুক্ত করে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও সমন্বিত, সুশৃঙ্খল ও গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ