IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু

ফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ১২৭তম রাঙ্গামাটি সার্বজনীন বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা। পূজা ও মেলাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসছেন মেলা উপভোগ করতে।

শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী মন্দির প্রাঙ্গণে পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, মন্দির কমিটির সভাপতি বাবু শ্রী উজ্জ্বল রায়সহ কমিটির অন্যান্য সদস্য।

১০ দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে চলছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। পাশাপাশি বসেছে ঐতিহ্যবাহী বউ-মেলা। মেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, মনোহারি সামগ্রী ও বাহারি খাবারের দোকান নিয়ে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পসরা সাজিয়েছেন।

মেলায় বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। অন্যদিকে পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরে পছন্দের জিনিসপত্র কেনাকাটা করতে পেরে আনন্দিত দর্শনার্থীরা।

ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত বলেন, ১২৭তম রাঙ্গামাটি সার্বজনীন বোল্লাকালী পূজা ও বউ-মেলা সফল করতে মন্দির কমিটি এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ১০ দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন এলাকার ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটবে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য আর গ্রামীণ উৎসবের মেলবন্ধনে রাঙ্গামাটির বোল্লাকালী পূজা ও বউ-মেলা এখন স্থানীয় মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ