IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নোয়াখালীতে আ.লীগ নেতা রিপনকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে আ.লীগ নেতা রিপনকে কুপিয়ে হত্যা

কুপিয়ে জখম, ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা ও পরিবহণ ব্যবসায়ী আবু ছায়েদ রিপনকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বারাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু ছায়েদ রিপন নোয়াখালী-ঢাকা রুটের লাল-সবুজ পরিবহণের বেগমগঞ্জ কাউন্টারের মালিক ও মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বেগমগঞ্জ থানার ওসি জাহিদুল হক রনি জানান, দিবাগত রাত আড়াইটার দিকে বেগমগঞ্জ বাস কাউন্টার থেকে আবু ছায়েদ রিপন মোটরসাইকেলে নিজ বাড়ি বারাইরহাট যাচ্ছিলেন।

এ সময় তার গতিরোধ করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ৮-১০টি কোপ দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা নামাজ পড়তে যাওয়ার পথে ওই এলাকায় তার লাশ দেখে পুলিশে খবর দেন। বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930