IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিনরাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণসেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানহজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার থেকেদলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে সামিদুল ইসলাম (৪০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ জুলাই, ২০২৬) সকাল ৬টার দিকে রাজাবাড়ী চেকপোস্টের সামনে, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সামিদুল ইসলাম উপজেলার বিজয়নগর কলোনির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকালে রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। নিহত সামিদুল গত ২৪ জুলাই দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। আজ সকালে পুকুরে তাঁর লাশ পাওয়া যায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানার প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাকছেদুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত সামিদুল ইসলাম মাদকাসক্ত এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।

গত ২৪ তারিখ দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।”
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ