IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছারাণীনগরে নৌকা থেকে বিলের পানিতে পড়ে বৃদ্ধের মৃতুরাণীনগরে ৬জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনাগোদাগাড়ীতে পুকুর থেকে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিনরাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণসেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানহজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার থেকেদলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> স্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যু

স্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে বাবার বাড়িতে বেড়াতে এসে খাড়ির পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন নবদম্পতি। স্বামীকে বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপ দেন স্ত্রী। শেষ পর্যন্ত দুজনকেই প্রাণ দিতে হয়। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা।

নিহতরা হলেন উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের শামীম হোসেনের মেয়ে সুমাইয়া (১৬) এবং তার স্বামী নুর ইসলাম (২০)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ৬/৭ মাস পূর্বেই তাদের বিয়ে হয়। বিয়ের পর প্রথমবারের মতো গতকাল ২৫শে জুলাই শনিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন নুর ইসলাম। রবিবার (২৬ জুলাই) দুপুরে সুমাইয়ার বাড়ির পাশের একটি খাড়িতে গ্রামের কয়েকজন কিশোরকে গোসল করতে দেখে নুর ইসলামও গোসল করার জন্য পানিতে ঝাঁপ দেন। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে গিয়ে আর ওপরে উঠতে পারেননি।

স্বামীকে ডুবে যেতে দেখে সুমাইয়া কোনো কিছু না ভেবেই তাকে উদ্ধারের জন্য তিনিও পানিতে ঝাঁপ দেন। কিন্তু সাঁতার না জানায় কিংবা গভীর পানির কারণে তিনিও ডুবে যান। দুজনকে পানির নিচে থেকে প্রাণপণে ভেসে ওঠার চেষ্টা করতে দেখে আশপাশের লোকজন দ্রুত খাড়িতে নেমে তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর নবদম্পতিকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। লাশের সুরুতহাল রিপোর্ট করে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ