IMG-LOGO

বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> হামাসকে নিষিদ্ধ ঘোষণা করবে যুক্তরাজ্য

হামাসকে নিষিদ্ধ ঘোষণা করবে যুক্তরাজ্য

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাসকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। সন্ত্রাসবাদ আইনের অধীনে হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হবে। কেউ হামাসের প্রতি সমর্থন প্রকাশ করলে, পতাকা উড়ালে বা হামাসের জন্য সভা আয়োজন করলে আইন ভঙ্গ করা হবে। এজন্য শাস্তির মুখেও পড়তে হবে।

শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ওয়াশিংটনে এই পদক্ষেপের ঘোষণা দেবেন বলে জানিয়েছে ‘দ্য টাইমস’। গণমাধ্যমটি বলছে, আগামী সপ্তাহে নিষিদ্ধের বিষয়টি পার্লামেন্টে উপস্থাপন করবেন।

যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, “সহজ কথায় বলতে গেলে, হামাস একটি সন্ত্রাসী সংগঠন।”

এখন পর্যন্ত কেবল হামাসের সামরিক শাখা ‘ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেড’ নিষিদ্ধ করেছে দেশটি। এর আগে হামাসকে নিষিদ্ধ ঘোষণা করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হামাস মুসলিম ব্রাদারহুডের একটি শাখা। যেটি ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728