IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরা
Home >> নগর-গ্রাম >> পাবনায় রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পাবনায় রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার কাশিনাথপুরসহ স্থানীয় বিভিন্ন এলাকার ৩০০ গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

কাশিনাথপুর ফেন্ডস মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে শুক্রবার এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় কাশিনাথপুর ফেন্ডস মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি সাইদুল ইসলাম, পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) ঢাকা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সুজন, সদস্য গোলাম নবী, সদস্য সাইদুল ইসলাম শিমুল, আজাদুর রহমান ও আবু তালেব সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, একটি করে বক্সে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, আটা ২ কেজি, সোলা, মসুর ডাল, সয়াবিন তেল, সরিষা তেল, চিনি সহ অন্যান্য খাদ্য সামগ্রী।

উল্লেখ্য ২০০৩ সাল থেকে সংগঠনটি স্থানীয় গরীব, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিভিন্ন সময়ে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা সহ ওই সকল অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

এদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে নিম্নআয়ের মানুষেরা যখন দিশেহারা, কোনমতে দিনযাপন করছেন তারা। এই সংকট কালিন সময়ে তাদের পাশে দাঁড়ানোয় কাশিনাথপুর ফেন্ডস মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930