ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২০৭ টি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, প্রফেসর ডঃ আশরাফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবরুশত মতিন।


