IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিতসিংড়ায় বোরো ধান কর্তন উৎসবরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> লালপুরে বসন্তপুর বিলে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

লালপুরে বসন্তপুর বিলে খাল খনন কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষনের মাধ্যমে নাটোর জেলার সেচ সম্প্রসারণ প্রকল্প (ইআইএনডি) এর আওতায় নাটোরের লালপুর উপজেলার বহুল আলোচিত বসন্তপুর বিলে ৩.৮ কিলোমিটার দীর্ঘ খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে বসন্তপুর বিলে এ খাল খননের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্ব অনুষ্ঠিত ও হীরেন্দ্রনাথ মন্ডল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর নাটোর জেলার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জান, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহমুদুল হক মুকুল, দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যন আজিজুল আলম মক্কেল।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের সন্তান আলহাজ্ব শামিম আহমেদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, সদস্য কামরুজ্জামান লাবলু, ফিরোজ আল হক ভূইঁয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু,ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, কদিমচিলান ইউপি চেয়ারম্যান আনছারুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, আড়বাব ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিন্টু, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ এর সহকারী প্রকৌশলী নিজামুল হক লালপুর উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য, এলাকায় অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে বর্ষা মৌসুমে এ বিলে পনি নিস্কাশনের ব্যাবস্থা না থাকায় পানি জমে শত শত হেক্টর জমির ফসল নষ্ট হয়, শত শত বাড়ি-ঘর, রাস্তা- ঘাট ডুবে যাওয়া সহ হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ১০ মিটার টপ ও ৪ মিটার তলা বিশিষ্ট এ খাল খননের ফলে এলাকার দীর্ঘ দিনের উক্ত সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031