ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : প্রতিষ্ঠার ৫০তম বছরে সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় পায়রা ও বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সকাল সাড়ে নয়টায় অতিথিবৃন্দ, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধাগণ এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী ও সুজানগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান।
সম্মানিত অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা শিক্ষা অফিসার এস.এম.মোসলেম উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী।
আরও উপস্থিত ছিলেন, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত তোফাজ্জল হোসেন তোফার পুত্র আফজাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


