IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

গোমস্তাপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ওই ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শহিদুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে শনিবার গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে স্থানীয় বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের তেলিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে হাসপাতালে চিকিৎসাধীন হানিফ নামে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাঙ্গাবাড়ি ইউনিয়ন তেলিপাড়া বাজারে ছাত্রলীগের কয়েকজন সদস্য দাঁড়িয়ে গল্প করার সময় পূর্ব শত্রুতার জেরে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সমর্থকরা হামলা চালায়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদিকে আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা রনি ও স্বপন এবং বিএনপি কর্মী হানিফ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এ ঘটনায় ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার উপপরিদর্শক অমিত দেবনাথ জানান, সংঘর্ষে জড়িত থাকার অপরাধে হানিফ নামে একজনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করে।

এদিকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আহত ছাত্রলীগ নেতাকর্মীদের দেখতে আসেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সিনিয়র সহসভাপতি সেফাউর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম সিদ্দিক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস প্রমূখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031