IMG-LOGO

রবিবার, ২৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ, ২ মাস ধরে ঘর ছাড়া পুরো পরিবারকুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার- দাফন সম্পন্ন শোকস্তব্ধ কুষ্টিয়ার গণমাধ্যম অঙ্গণরংপুরে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা

নন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগষ্ট) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ইউএনও শারমিন আরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারওয়ার জাহান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভীন, ইদ্রিস আলী, দেবাশীষ কুমার কুন্ডু, মহেশচন্দ্র দেবনাথ, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শামসুল আলম, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্ষমা দেবী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জহুরুল ইসলাম।

সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুল সংগীত ভিত্তিক একক নৃত্য থাকবে। এতে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

আগামী ২ সেপ্টেম্বর থেকে বিদ্যালয় পর্যায়ে এ কার্যক্রম শুরু হবে। সভায় প্রতিযোগিতা সফলভাবে আয়োজন ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031