IMG-LOGO

রবিবার, ২৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময়ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ, ২ মাস ধরে ঘর ছাড়া পুরো পরিবারকুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার- দাফন সম্পন্ন শোকস্তব্ধ কুষ্টিয়ার গণমাধ্যম অঙ্গণরংপুরে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধারগোমস্তাপুরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগ

মান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সড়ক এইচবিবিকরণ কাজে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মাত্র ৮ হাজার ইটের কাজ করে পুরো ৫ লাখ টাকা তুলে নিয়েছে ‘অন্বেষা এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

​খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের এডিপির ৪র্থ পর্যায়ভুক্ত প্রকল্পের আওতায় জটিল দরপত্র প্রক্রিয়া এড়াতে ও দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে ‘রিকুয়েস্ট ফর কোটেশন’ (RFQ) পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কাজে স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা থাকলেও তা বাস্তবে ঘটেছে উল্টো।

​সরেজমিনে দেখা যায়, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ঘোনা ওয়াপদা বাঁধ থেকে গ্রামের মন্দির পর্যন্ত সড়ক নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পুরো রাস্তায় কাজ করার কথা থাকলেও বাস্তবে মাত্র ১৫০ ফুটের মতো সড়ক নির্মাণ করেই তুলে নেওয়া হয়েছে পুরো বিল।

​স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই হরিলুট হয়েছে। প্রকল্পটিতে সর্বোচ্চ ৮ হাজার ইট ও এক গাড়ি বালু ব্যবহার করা হয়েছে। এতে ব্যয় হতে পারে ১ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়াও নিয়ম অনুযায়ী রাস্তার দু’পাশে মাটি ভরাট করার কথা থাকলেও সেটি করেননি। যার কারণে সামান্য বৃষ্টিতেই নবনির্মিত সড়কটির বেশ কিছু জায়গা ভেঙে গেছে।

এ বিষয়ে মান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আব্দুল কাদের জানান, কাজে অনিয়মের বিষয়টি জানা ছিল না। তথ্য পাওয়ার পর তদন্ত টিম পাঠানো হয়েছে; সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​তবে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031