ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) সারাদেশে এক যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্কের উদ্বোন করেন। এ উপলক্ষে নওগাঁর রাণীনগর থানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, ওসি (তদন্ত) সেলিম রেজা, পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)’র ইন্সপেক্টর নন্দীতা সরকারসহ থানায় কর্মরত অফিসার-ফোর্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


