IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> মান্দায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

মান্দায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।

সোমবার (২৫ জুলাই) বিকেলে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী করেন উপজেলা চেয়ারম্যান ফোরামের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে মান্দা উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, মামলার বাদী পানিয়াল গ্রামের বিদ্যুৎ হোসেন এলাকার চিহ্নিত একজন মাদকসেবী। গত ১০ জুলাই কোরবানির ঈদের দিন সাবাই বাজার থেকে মদ্যপ অবস্থায় বিদ্যুৎ হোসেনকে গ্রামপুলিশ দিয়ে পরিষদে ডেকে আনা হয়।

চেয়ারম্যান সুমন আরও বলেন, পরিষদে চেয়ারম্যান কামরুলসহ কয়েকজন সদস্যেকে দেখে গ্রামপুলিশের হাত থেকে ছিটকে পালানোর চেষ্টা করেন বিদ্যুৎ হোসেন। এসময় দৌড়ে পালাতে গিয়ে পরিষদের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। এতে ভেঙে যায় তাঁর ডান হাত। তাঁর বিরুদ্ধে মাদকসেবনেরও একাধিক মামলা রয়েছে।

কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, এলাকার চিহ্নিত একজন মাদকসেবীকে শাসন করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয়েছেন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল। ষড়যন্ত্রমুলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

এসময় মান্দা উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক গোলাম আজম, ক্যাশিয়ার আব্দুল মতিন মÐল, পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল, গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছার রহমান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মÐল, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে ভুক্তভোগী বিদ্যুৎ হোসেন বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে পরিষদের গ্রামআদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। মামলার ফি’র কথা বলে উভয়পক্ষের কাছ থেকে ৫ হাজার টাকা নেন চেয়ারম্যানের লোকজন। এ কথা প্রকাশ করে দেওয়ায় চেয়ারম্যান কামরুল আমার ওপর চরম ক্ষিপ্ত হন। জের ধরে কোরবানির ঈদের দিন পরিষদে ধরে এনে রড দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেওয়া হয়। ঘটনায় চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি।’

উল্লেখ্য, গত ১০ জুলাই সাবাই বাজারের একটি চায়ের দোকান থেকে পানিয়াল গ্রামের বিদ্যুৎ হোসেনকে পরিষদে ধরে আনা হয়। এসময় তাঁকে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ এনে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত মামলাটি মান্দা থানার ওসিকে রেকর্ডভ‚ক্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031