IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীর ছোট যমুনা নদী থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার

বদলগাছীর ছোট যমুনা নদী থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদী থেকে মাছ শিকারের সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আধাইপুর ইউপির কাষ্টডোব নামক স্থানে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাত ৮ দিকে বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির কাষ্টডোব নামক স্থানে নদীতে মাছ শিকারের সময় জেলের জাল আটকে যায়। জেলে নদীতে নেমে দেখে জালে বেধে যাওয়া বস্তু বৈদ্যুতিক তার। সাথে সাথে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টনকে অবগত করলে চেয়ারম্যান ঘটনাস্থলে এসে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি বদলগাছী সহ বিষয়টি বদলগাছী থানায় জানান। পরে চেয়ারম্যান ও গ্রামবাসী সহ অনান্য জেলেদের সহযোগিতায় জাল সহ বিপুল পরিমান বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আমিনুল ইসলাম উজ্জ্বল।

খবর পেয়ে রাত ৯টায় বদলগাছী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমানের নেতৃত্বে বদলগাছী থানা পুলিশের এসআই আলিম সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বৈদ্যুতিক তারগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আধাইপুর ইউপি চেয়ারম্যান একে এম রেজাউল করিম পল্টন বলেন, কাষ্টডোব গ্রামের কয়েকজন জেলে ও গ্রামের লোকজন ঘটনাটি আমাকে ফোন জানালে। আমি সাথে সাথে বদলগাছী থানাকে বিষয়টি অবগত করে সেখানে যায়। সেখানে যাওয়ারপর বদলগাছী পল্লী বিদ্যুত সমিতি ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়ে উদ্ধারকৃত বৈদ্যুতিক তার গুলো থানায় হস্তান্তর করি।

এ বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যৎ সমিতি বদলগাছী অফিসকে জানালে এজিএম রাহেবুল রহমান ঘটনাস্থলে আসেন এবং বলেন এই তার গুলো পল্লী বিদ্যুতের নয়। এসব বৈদ্যুতিক তার পিডিবির।

বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, তার গুলো উদ্ধার করে চোরাই মালামাল হিসাবে জব্দ দেখানো হয়েছে। জব্দকৃত মালামালের তথ্য বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news