IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> নগর-গ্রাম >> মান্দায় ৮ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

মান্দায় ৮ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ লাখ টাকার বিভিন্ন ধরণের নিষিদ্ধ জাল আটক করা হয়েছে।

এর মধ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ৩ হাজার মিটার কারেন্ট ও ২০০ মিটার রিং জাল। একই সঙ্গে পাঁচটি কচাল জাল আটকসহ জড়িতদের কাছ থেকে আদায় করা হয়েছে ৫০ হাজার টাকা জরিমানা।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত আত্রাই নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব নিষিদ্ধ জাল আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাকির মুন্সী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের নির্ধারিত কর্মসূূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুর থেকে আত্রাই নদের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, ২০০ মিটার রিং জালসহ ৫টি কচাল জাল আটক করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ নিধনের দায়ে জড়িতদের কাছ থেকে ৫০ হাজার জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ বলেন, অভিযানে আটক করা কারেন্ট ও রিং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় মান্দা থানার সহকারী উপপরিদর্শক নান্নু মিয়া, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news