IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশবাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণ
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে ১৯০টি নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

ফুলবাড়ীতে ১৯০টি নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দেশী প্রজাতির মাছ উন্নয়ন প্রকল্প এর আওতায়, মৎস্য সংরণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ ১৯০টি চায়না জাল জব্দ করা ও ১৫ হাজার ৫শত টাকা জমিানা আদায় করা হয়েছে।

গত (২৬ জুলাই) মঙ্গলবার বিকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পৌর বাজারের দেশওয়ালী স্টোরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১৯০ টি চায়না জাল জব্দ করা হয়। এবং ফিড লাইসেন্স ছাড়ায় দোকান পরিচালনা করার অপরাধে উপজেলার দাদপুর বাজারের পেরিস ফিড স্টোর থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে সন্ধ্যা ৭টায় উপজেলা চত্বরে জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুযরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম,উপজেলা মৎস কর্মকর্তা মাজনুন্নাহার মায়া প্রমুখ।

উপজেলা মৎস কর্মকর্তা মাজনুন্নাহার মায়া বলেন, এমনিতেই বর্তমানে নদীতে পানি কম থাকায়, দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্ত হতে চলেছে,অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মৎস শিকার করা হচ্ছে। এর ফলে বিভিন্ন প্রকার জলজ প্রাণী ও উপকারী কীট পতঙ্গ বিলুপ্ত হচ্ছে। মৎস্য সুরা ও সংরণ আইন বাস্তবায়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জাল জব্দ করা হয়। এসময় ১৯০টি চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় প্রজাতির মাছ সংরণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news