ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এর ঝালকাঠি জেলা প্রতিনিধি ও রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহিম রেজা’র নানি রোকেয়া বেগম (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (২৭ জুলাই) সকালে তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তিনি রাজাপুর সদর ইউনিয়নের দক্ষিন বারবাকপুর গ্রামের মৃত তাহের উদ্দিন হাওলাদারের সহধর্মিণী এবং স্থানীয় আ’লীগ নেতা খলিল হাওলাদার ও জলিল হাওলাদারের মাতা। দীর্ঘদিন তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার আসর বাদ তার নিজ রাড়িতে জানাজা শেষে পারিবরিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে এবং জেলার বিভিন্ন ব্যাক্তি, সংগঠন, প্রতিষ্ঠান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


