IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ব্র্যাকের আয়োজনে কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণপোরশায় তেঁতুলিয়া ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনাপোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহে ফুড বাস্কেট বিতরণফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধননিয়ামতপুরে প্রায় আড়াই লাখ টাকার ৮০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তারযমুনা গ্রুপে ম্যানেজার নিয়োগ, ঢাকায় কর্মস্থলসিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা‘৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে’দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’সাবমেরিনের ঘণ্টা ট্রাম্পকে দিলেন ব্রিটেনের রাজাদেশজুড়ে বৃষ্টির আভাস, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬কুষ্টিয়ায় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যুভালোবাসার কষ্ট
Home >> নগর-গ্রাম >> বাউয়েটে পুরকৌশল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়

বাউয়েটে পুরকৌশল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ পুরকৌশল বিভাগের উদ্যোগে স্কাইলাইট হলে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার (২৬ জুলাই) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কর্নেল মোহাম্মদ হামিদুল হক (অব.) পিএসসি।

প্রধান অতিথি বলেন, ‘পুরকৌশল বিভাগ তথা বাউয়েটের পাঠদানের মান উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের বর্তমান অবস্থান, তাদের মতামত এবং পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাউয়েট থেকে প্রাপ্ত শিক্ষা ও জ্ঞান কাজে লাগিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন কর্মক্ষেত্রে সম্মানের সাথে কাজ করে যাচ্ছে। তিনি তার বক্তব্যে কর্মক্ষেত্রে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের বর্তমান অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান শিক্ষার্থীরা যেন তাদের অগ্রজদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তা নিশ্চিতকরনে শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিইই অনুষদের ডিন ও পুরকৌশল বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী রশিদুল হাসান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারীসহ উক্ত বিভাগ থেকে পাশ করা বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে তাদের অবস্থান, অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা থেকে বাউয়েটের পুরকৌশল বিভাগের মান উন্নয়নের জন্য মূল্যবান মতামত প্রদান করেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন শাহিনুর রহমান, ক্যাপ্টেন, বাংলাদেশ সেনাবাহিনী; মাহমুদুল হক, ক্যাপ্টেন, বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। সকলেই বাউয়েট পুরকৌশল বিভাগের শিক্ষার মান, শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান এবং কর্মমুখী ও যুগোপযোগী পাঠদানের প্রশংসা করেন এবং কর্মক্ষেত্রে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সমাপনী বক্তব্য রাখেন, পুরকৌশল বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মোঃ রশিদুল হাসান। তিনি উক্ত বিভাগের IEB accredation, শিক্ষার্থীদের accredation প্রয়োজনিয়তা এবং পুরকৌশল বিভাগ নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি কর্মমুখী শিক্ষার গুরুত্ব আলোচনা করেন এবং ভবিষৎ এ কর্মমুখী শিক্ষা নিশ্চিতকরনের জন্য শিক্ষকদের পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া গত রোববার বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজশাহী শাখায় এবং বাউয়েট এর মাঝে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা চুক্তিপত্রে বাউয়েট এর পক্ষে রেজিস্টার লে. কর্নেল (অব.) শেখ শামীম হোসেন এবং বিসিএসআইআর রাজশাহী শাখার পরিচালক ড. বরুন কান্তি সাহা স্বক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিইই অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী রশিদুল হাসান এবং প্রভাষক মহসিন আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ