IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ব্র্যাকের আয়োজনে কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ

ব্র্যাকের আয়োজনে কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ

ধূমকেতু প্রতিবেদক : গবাদিপশুর জেনেটিক উন্নয়নে গতি আনতে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক। এরই ধারাবাহিকতায় কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (AI SP)কারগরী দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কমৃসুচি অন্টুছঠত হয়েছে।

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধি ত্বরান্বিত করতে ব্র্যাক একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমানে ব্র্যাকের প্রায় ৪,৫০০ জন কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী দেশের বিভিন্ন অঞ্চলে মাঠপর্যায়ে সেবা প্রদান করছেন,গ্রামীণ প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই বৃহৎ সেবা নেটওয়ার্ককে আরও দক্ষ, আধুনিক ও ফলপ্রসূ করে তুলতে এই উদ্যোগ গ্রহন হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টারে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কৃত্রিম প্রজনন সেবা কর্মীদের নিয়ে কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক (AI SP) এন্টারপ্রাইজের হেড অব সেলস/এজিএম এ কে এম মো. রবিউল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোবাশ্বার হোসাইনপলাশ, রাজশাহী লার্নিং সেন্টারের অপারেশন ম্যানেজার মো. শামীম আহসান এবং ব্র্যাক জেলা প্রতিনিধি মো. মহসিন আলী।

বক্তারা বলেন , দেশের প্রায় ২৫টি স্থানে পর্যায়ক্রমে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসুচী মাধ্যমে (AI SP) সেবা প্রদানকারীদের আধুনিক কৃত্রিম প্রজনন কৌশল, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং উন্নত পশুপালন পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান করা হচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণকারী (AI SP) সেবা কর্মীরা গুরুত্বপূর্ণ তথ্য ও ব্যবহারিক জ্ঞান গর্ভ অর্জনের সুযোগ পেয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31