IMG-LOGO

বুধবার, ১৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

ধূমকেতু প্রতিবেদক,, নওগাঁ : “বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগানে নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।

র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান এবং জেলা নার্সারী মালিক সমিতির পক্ষে মোস্তাক আহম্মেদ।

মেলায় বন বিভাগ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ ব্যাক্তিগত ও বেসরকারী উন্নয়ন সংগঠন সমূহের প্রায় ৪০ টি ষ্টলে প্রচুর সংখ্যক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারার সমাহার ঘটেছে। অনুষ্ঠানে সামাজিক বনায়নের লভ্যাংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট ৪৫লক্ষ ৪৫হাজার টাকা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট ৭লক্ষ ৮০ হাজার টাকা এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট ১লাখ ৯৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেকে একটি গাছ লাগনোর আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031