IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ৬ দিনেও চুরি যাওয়া ল্যাপটপ বা চোরের সন্ধান পাননি পুলিশ

নিয়ামতপুরে ৬ দিনেও চুরি যাওয়া ল্যাপটপ বা চোরের সন্ধান পাননি পুলিশ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরের বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনের আগেই রহস্যজনক ভাবে চুরি হয়ে যায় ৬টি ল্যাপটপ। চুরি হওয়ার ৬দিন অতিবাহিত হয়ে গেলেও চুরি যাওয়া ল্যাপটপ বা চোরের কোন সন্ধান করতে পারিনি পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, ৩১ আগষ্ট বুধবার দিবাগত রাতে বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ৬টি ল্যাপটপ রহস্যনজক ভাবে চুরি হয়। ল্যাবের তালা না ভেঙ্গে, লকের নাট খুলে ল্যাবের ১৭টি ল্যাপটপের মধ্যে ৬টি ল্যাপটপ চুরি করে নেয় রহস্যজনক চোর। বিষয়টি ভিন্নখাতে নেওয়ার জন্য দরজার লকের কাছে আগুন দিয়ে পড়ানো হয়েছে বলে ধারনা অনেকের।

বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক কর্মচারীদের বিবরণ অনুয়ায়ী চুরির পেছনে রহস্য রয়েছে। কি সে রহস্য পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে বলে দাবী বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারীদের।

বিদ্যায়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুন্নাহার বলেন, ঐ দিন আমি সকালে প্রথম আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহসানের কাছ থেকে ফোন পাই।

তিনি বলেন, আমাদের বিদ্যালয়ের ল্যাবের দরজা খোলা রয়েছে। আমি সংবাদ পাওয়ার সাথে সাথে বিদ্যালয়ের সভাপতি, মাধ্যমিক স্যারকে ফোনের মাধ্যমে অবগত করি এবং বিদ্যালয়ে ছুটে যাই। বিদ্যালয়ে গিয়ে আইসিটি শিক্ষক ও অন্যান্য সহকারী শিক্ষকদের সাথে নিয়ে ল্যাবে গিয়ে দেখি ১৭টি ল্যাপটপের মধ্যে ৬টি ল্যাপটপ, দুইটি ল্যাপটপের ব্যাগ ও মাউস চুরি গিয়েছে। এর পর থানায় গিয়ে সাধারণ ডায়েরী করি। চুরির ৬দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ চুরি যাওয়া ল্যাপটপ ও চোরের কোন সন্ধান করতে পারিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহসান বলেন, আমি প্রতিদিনের মত সকাল ৮টায় বিদ্যালয়ে আসি। আমি বিদ্যালয়ে আসার আগেই কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে চলে এসেছিল। আমি আসার সাথে সাথে তারা বলে, স্যার দোতলায় কম্পিউটার ল্যাবের দরজা খোলা। আমি তখন তাকিয়ে দেখি সত্যি ল্যাবের দরজা খোলা। সাথে সাথে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফোন করে অবহিত করি। তারা এসে ল্যাবে গিয়ে দেখি ৬টি ল্যাপটপ নাই। দরজার লকের নাট পড়ে রয়েছে। যা পরবর্তীতে পুলিশ তদন্তে আসার সময় নাটগুলো ছিলো না।

বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক হাসান শাহরিয়ার (ফটিক) বলেন, আমরা বিদ্যালয়ে এসে দেখি ল্যাবের দরজা খোলা এবং ৬টি ল্যাপটপ চুরি হয়ে গিয়েছে। দরজার কাছে নাট পড়ে ছিলো।

আরেক শিক্ষক মোবারক হোসেন বলেন, আমার বাড়ী বিদ্যালয়ের কাছে হওয়ায় আমি তাড়াতাড়ি বিদ্যালয়ে আসি। এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সাথে ল্যাবে গিয়ে দেখি ৬টি ল্যাপটপ চুরি হয়ে গেছে।

বিদ্যালয়ের নৈশ্য প্রহরী আবেদ আলী বলেন, আমি নিচতলার সকল দরজা চেক করে একটি কক্ষে অবস্থান করছিলাম। সারা রাত জেগে ছিলাম। কখন চুরি হয়ে আমি বুঝতেও পারি নাই। দোতলার মেইন গেটের চাবী আমার কাছে থাকে না। চাবী প্রধান শিক্ষিকা ও আইসিটি শিক্ষক বিপেন্দ্রনাথ স্যারের নিকট থাকে। আমি শুধু নিচের ঘরগুলো দেখতে পাই। উপরের কোন ঘর দেখতে পাই না।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30