IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘ফ্যাসিস্টদের দোসররা ষড়যন্ত্র করলে দেশবাসী একত্রে মোকাবিলা করবে’

‘ফ্যাসিস্টদের দোসররা ষড়যন্ত্র করলে দেশবাসী একত্রে মোকাবিলা করবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের নামে আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও, সমন্বয়কদের আটক ও হামলা চালিয়ে অর্ধশতাধিক ছাত্রকে আহত করার প্রতিবাদে তারা এই বিক্ষোভ সমাবেশ করে।

সেখানে সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিদায়ী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা কোনো ষড়যন্ত্র করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমবেত শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আনসার লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান সরকার বলেন, বিদায় নেয়ার পর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। জুডিশিয়াল ক্যু করে, কখনো আমলাদের দিয়ে ক্যু করে, এরা নানাভাবে ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করেছে। আমি বলে দিতে চাই, ফ্যাসিস্টদের দোসররা কোনো ষড়যন্ত্র করলে বাংলার ২০ কোটি মানুষ একত্রে মোকাবিলা করবে।

এসময় সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা আসলে এমন এক সময়ে রাজুতে কথা বলছি, অর্ধশতাধিক আহত এবং আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সিএমএইচে নেয়া হয়েছে। অনেকের অপারেশন হয়েছে। আমরা কখনো চাই না, আপনারা প্রশ্ন সমালোচনা না করে বসে থাকুন। কিন্তু নতুন একটি সরকার আসার পর তাকে সুষ্ঠু শাসনের জন্য কয়েক মাস সময় প্রয়োজন হয়।

সারজিস বলেন, এখনো চাটুকার শক্তি প্রশাসনসহ সব জায়গায় আছে। ১৬ বছরের ফ্যাসিজমের সাথে সহায়ক হিসেবে থাকা এই শক্তিকে প্রথমে উৎখাত করতে হবে। তারপর পুরো ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আনসারদের মধ্যে যারা আওয়ামী লীগের সহায়তায় চাকরি পেয়েছে তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমাদের ভাইদের ওপর হামলার সুষ্ঠু বিচার হতে হবে, হামলায় জড়িত আনসারদের চিহ্নিত করে তাদের সকল সুযোগ সুবিধা রহিত করতে হবে। ১৬ বছর ধরে গড়ে ওঠা এই ফ্যাসিস্ট প্রশাসনের প্রতিটি সেক্টরে থাকা আওয়ামীপন্থীদের চিহ্নিত করে বিদায় করতে হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31