IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> নগর-গ্রাম >> প্রাণী সম্পদ কর্মকর্তার অপসারণের দাবিতে ফুলবাড়ী সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

প্রাণী সম্পদ কর্মকর্তার অপসারণের দাবিতে ফুলবাড়ী সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে সম্প্রতি গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। সেই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃক ইত্তেফাক প্রতিনিধির সম্পর্কে কটূক্তিসহ সমকাল প্রতিনিধিকে দেখে নেওয়ার হুমকির প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফুলবাড়ী প্রেসকাব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ফুলবাড়ী প্রেসকাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় ফুলবাড়ী প্রেসকাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু সভাপতিত্ব বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসকাবের সিনিয়র সহ সভাপতি ও ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি ডেইলী অবজারভার প্রতিনিধি হারুন -উর-রশীদ, সহ সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী প্রেসকাবের প্রচার সম্পাদক ও ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ঢাকা প্রতিদিন প্রতিনিধি আল হেলাল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, কার্যকরী সদস্য সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, থানা প্রেসকাবের সাধারণ সম্পাদক দৈনিক নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, ফুলবাড়ী প্রেসকাবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি ও দৈনিক দেশ মা’র যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির প্রচার সম্পাদক দৈনিক ক্রাইম ডিটেক্টিভ প্রতিনিধি মোরসালিন ইসলাম, সময়ের কাগজ প্রতিনিধি মোস্তাক আহম্মদ, খোলা কাজগ প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক জনমত প্রতিনিধি শহিদুল ইসলাম,ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সদস্য দৈনিক মুক্ত খবর প্রতিনিধি আজগার আলী,ফুলবাড়ী রিপোটার্স ইউনিটিার সদস্য দৈনিক জনতার বাংলা প্রতিনিধি আশরাফুল আলম প্রমূখ

বক্তারা অবিলম্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম ও ভেটেরিনারী সার্জন নেয়ামত আলীকে ফুলবাড়ী থেকে অপসারণের দাবি জানান। অন্যথায় ওই দুই কর্মকর্তার অপসারণের দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে স্থানীয় সাংবাদিকরা।

উল্লেখ্য, ৩১ আগস্ট বুধবার দৈনিক ইত্তেফাকের ৬ষ্ঠ পৃষ্ঠার “ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব” শীর্ষক একটি সচিত্র সংবাদ এবং ১৩ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকায় “ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি স্কিন রোগ, ফুলবাড়ীতে আতঙ্কে পশু বিক্রি করছেন খামারিরা” শীর্ষক একটি সংবাদ প্রকাশ পায়। এই সংবাদের জের ধরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ১২ টার দিকে সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকারকে তার অফিস কে ডেকে নিয়ে কটূক্তিসহ দেখে নেওয়ার হুমকি দেন। ইতোপূর্বে ল্যাম্পি স্কিন রোগের বিষয়ে ইত্তেফাকে সংবাদ প্রকাশের জন্য ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু সম্পর্কেও কটূক্তি করেন প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম ও ভেটেরিনারী সার্জন নেয়ামত আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930