IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> নগর-গ্রাম >> মান্দায় ভূয়া পরীক্ষার্থী আটক

মান্দায় ভূয়া পরীক্ষার্থী আটক

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছে সাওফা সার্থী সিফা (১৭) নামে এক শিক্ষার্থী। পরে মুচলেকা নিয়ে মায়ের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) উপজেলার জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক পরীক্ষার্থী চকউলি ডিগ্রি কলেজের একাদশ প্রথম বর্ষের শিক্ষাথী। চকচম্পক ছোট বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী আংগুরী খাতুনের পরিবর্তে পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল সে। ঘটনায় পরীক্ষার্থী আংগুরী খাতুনকে বহিস্কার করা হয়েছে।

তবে ভূয়া পরীক্ষার্থী সাওফা সাথীর দাবী, চকচম্পক ছোট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক আমিনুল ইসলাম পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তাকে প্ররোচিত করে। এ দুই শিক্ষকের অনুরোধ ও প্ররোচনায় আসল পরীক্ষার্থী আংগুরী খাতুনের পরিবর্তে সে পরীক্ষায় অংশ নেয়।

কেন্দ্র সচিব ইয়াছিন আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক কেন্দ্র পরিদর্শনে গিয়ে সন্দেহের বশে ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে সে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে স্বীকার করে। পরে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চকচম্পক ছোট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিদুল ইসলামের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, আটক পরীক্ষার্থীর বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বহিষ্কার করা হয়েছে পরীক্ষার্থী আংগুরী খাতুনকে।

ইউএনও আরও বলেন, অন্যের হয়ে পরীক্ষায় অংশ নিতে প্ররোচিত করায় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অধিদপ্তরে প্রতিবেদন দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930