IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাষন্ড স্বামীর বটির কোপে স্ত্রী নিহত, ঘাতক স্বামী পলাতক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর বিশ্বাসপাড়া এলাকায় রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় পারিবারিক কলহের জেরে স্বামীর বটির উপর্যুপরি কোপে স্ত্রী খুন হয়েছেন।

ঘটনার পর থেকে নিহতের ঘাতক স্বামী পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী মনিরুল ইসলাম (৪২) স্ত্রী রুনা বেগম (৩৫)কে হত্যা করে হাতের বটি নিয়ে আশপাশের লোকজনকে ভয় দেখিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের মনিরুল ইসলাম রাজমিস্ত্রীর কাজের সুবাদে ১৮ বছর আগে বি-বাড়িয়া জেলার নবীনগর থানার ভোলাচং-কোনাঘাটা এলাকার মৃত শহিদ মিয়ার মেয়ে রিনাকে বিয়ে করে। বিয়ের পর দীর্ঘদিন ওই এলাকায় বসবাস করাকালীন সময় মনিকা খাতুন (১৬), মনিফা খাতুন (১৪) ও ময়না খাতুন নামে ৩ কন্যার জন্ম দেন মনিরুল। তিন বছর আগে ৩ কন্যা ও স্ত্রীকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ নিজ বাড়িতে চলে আসে এবং বসবাস শুরু করে সে।

রোববার (২৫ সেপ্টেম্বর) স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
এসময় স্বামী মনিরুল ইসলাম ঘরে থাকা একটি ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে স্ত্রী রিনাকে। স্থানীয়রা এগিয়ে গেলে বটির ভয় দেখিয়ে বাড়ির দেয়াল টপকে দৌড়ে পালিয়ে যায় স্বামী মনিরুল। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে ভাতিজি নুরজাহান, ভাতিজা জামাই ডলার ও বড় মেয়ে মনিকা স্থানীয়দের সহায়তায় রিমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ২৫০ সয্যা হাসপাতালে নেয়। এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গোদাগাড়ীতে রিমার মৃত্যু হয়।

স্থানীয় প্রতিবেশী ও মনিরুলের ভাতিজা কাফি মিয়া জানান, রিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে গেলে নিহতের স্বামী মনিরুল বটির ভয় দেখিয়ে দৌড়ে পালিয়ে যায়। নিহতের স্বামী মনিরুল ইসলাম কিছুটা মানুষিক ভারসাম্যহীন বলেও জানান তিনি। এর আগেও একবার রিনার গলায় ছুড়ির আঘাত করেছিলো ঘাতক মনিরুল। মেয়েদের মুখের দিকে তাকিয়ে সেবার কোনো মামলা করেনি রিনা বেগম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930