ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সাধারণ ৪নং ওয়ার্ডে (পলাশবাড়ী) তহিদুল আমিন মন্ডল সুমন (টিউবওয়েল) প্রতীকে ৫৬ ভোট এবং মনিরুজ্জামান ফুল মিয়া (হাতি) প্রতীকে ৫৬ ভোট পান। ওই দুই প্রার্থীর ভোটের সংখ্যা সমান হওয়ায় বিষয়টি অমিমাংসিত থেকে যায়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দুই প্রার্থীর সমঝোতায় লটারীর মাধ্যমে ফলাফল ঘোষনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অলিউর রহমান ৪নং ওয়ার্ড (পলাশবাড়ী) মনিরুজ্জামান ফুল মিয়া (হাতি) প্রতীক লটারীর মাধ্যমে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন এবং বিজয়ী মনিরুজ্জামান ফুল মিয়ার হাতে ফলাফল শীট তুলে দেন।
বিজয়ী হওয়ার পর মনিরুজ্জামান ফুল মিয়া সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন৷


